Friday , 26 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিরাপদ সুপেয় পানির সংকট দূর করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের (সারফেস ওয়াটার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার বিকেলে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী প্রকল্পটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সুবিধা পৌঁছে দেওয়া।

এ-সময় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি চালু হলে জাফলংয়ে আগত পর্যটকসহ আশপাশ এলাকার বিশাল একটি জনগোষ্ঠী নিরাপদ পানির সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস

দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে সরকার বদ্ধপরিকর: গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন