Saturday , 31 October 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে বালু তুলতে গিয়ে মাটি চাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক পাথর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে নয়াবস্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে ডাউকি নদীতে বালি তুলতে যান বারেক মিয়া। নদীতে কাজ করার সময় আকস্মিকভাবে প্রায় ১৫ হাত পানির নিচে মাটির স্তূপ ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় অন্য শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। জীবিকার তাগিদে পাথর তুলতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন

গোয়াইনঘাটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন: সভাপতি মাসুম-সম্পাদক জিল্লুর

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়, গোয়াইনঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার!

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

জাফলংয়ে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস, জব্দ ৪