Thursday , 21 November 2024 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

 

মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র। আদর্শ যুবকরা জাগলে, জাগবে বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদ যোহর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর আহ্বানে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা শাহ আলম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ ইসহাক আহমদ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য মাওলানা রুহুল আমিন, ইসলামী আন্দোলন গোয়াইনঘাটের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সাঈদ প্রমুখ।

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা শাহ আলম সাইফ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর আহ্বানে আজকের এই সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।আমাদের ইসলামী যুব আন্দোলন সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে ইনফাস ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করা। উপজেলা পর্যায় শেষে পর্যায়ক্রমে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক পর্যায়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বালু উত্তোলনে মানা হচ্ছে না ইজারা শর্ত: বিলীন হচ্ছে ফসলে জমি, হুমকির মুখে বসতবাড়ি ও খেলার মাঠ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়, গোয়াইনঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার!

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী’র সংবাদ সম্মেলন

সম্ভাব্য বন্যা মোকাবিলায় গোয়াইনঘাটে প্রস্তুতি সভা, প্রস্তুত আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম

জাফলংয়ে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস, জব্দ ৪