Monday , 15 September 2025 | [bangla_date]
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারের নব-নির্বাচিত ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুস শহীদ, ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সস্পাদক মো. মিনহাজ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, রাখেন মাওলানা নজরুল ইসলাম, বাজার ব্যবসায়ী কমিটির সদস্য জিয়াউর জিয়া রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাফলং বাজারের ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি,পাবলিক টয়লেট, বিভিন্ন জরাজীর্ণ শেড মেরামত রক্ষণাবেক্ষণে গুরুত্ব সহকারে প্রকল্প নিয়ে কাজ করতে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী জাফলং বাজারের ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি, পাবলিক টয়লেট, বিভিন্ন জরাজীর্ণ শেড মেরামত রক্ষণাবেক্ষণে অতি দ্রুত প্রকল্প নিয়ে সকল সমস্যা ধাপে ধাপে সমাধানে পদক্ষেপ নেয়া হবে এবং জাফলং বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির যেকোন ভালো কাজে পাশে থাকার অঙ্গিকারে চেষ্টা করবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ