Tuesday , 29 July 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সিলেটের জাফলংয়ে দুর্বৃত্তের নোংরা আছড়ে বিনষ্ট হয়েছে দুটি পান সুপারির বাগানের রোপিত ২ হাজার লতানো পান গাছ। দুর্বৃত্তের ঘৃন্যতার রাস্তায় বসেছে লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখারের পরিবার। রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি বাগানের রোপিত পান সুপারির বাগানের ২ হাজারেরও বেশি রোপিত লতানো ২ হাজার পান গাছ কেটে ফেলেছে। অজ্ঞাত দুর্বৃত্তের ঘৃন্য এ ঘটনায় দুটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটেছে। হতবাক, শংকিত আদিবাসী অধ্যুষিত বসবারত শান্তিপ্রিয় জনগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়। এই ঘৃণ্য ঘটনায় বিক্ষুব্ধ গোয়াইনঘাটের পুরো খাসি সম্প্রদায়। গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর পুঞ্জিতে সোমবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খাসিয়া সম্প্রদায়ের ২টি পান সুপারির বাগানের (জুমের) প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ বাগানের এসব পানের আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলকায় পাশাপাশি দু’টি জুমে দুইজন জুম মালিক পান চাষ করেন। রোপিত বাগানের এসব পান গাছ থেকে বাৎসরিক কোটি টাকা আয় করার সম্ভাবনা ছিলো। গতরাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পান গাছের ডাটা কেটে রেখে গেছে। নৈশ্য প্রহরীর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন এবং গষ্মিন ডিখার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমার আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লামাপুঞ্জি এলাকায় ২টি পান সুপারির বাগানে দুর্বৃত্তদের দ্বারা পানের গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দায়িত্বের বাইরে অন্য এক রূপ: মুমূর্ষু মায়ের জীবন বাঁচাতে র”ক্ত দিলেন গোয়াইনঘাটের ইউএনও

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাফলং জিরো পয়েন্টে টাস্কফোর্সের মধ্যরাতকালীন অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ