Monday , 8 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়াইনঘাটের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
এ সময় স্থানীয় সাংবাদিক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে আয়োজিত এই মেলায় মোট ১৯টি স্টল অংশগ্রহণ করেছে। যার মধ্যে সরকারি কৃষি বিভাগের ১২টি এবং বিভিন্ন বেসরকারি কোম্পানির ৭টি স্টল রয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত প্রযুক্তির খোঁজখবর নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযান: ভারতীয় মাদকের চালানসহ যুবক আটক

গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ ১৯ জন আটক

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত