Friday , 25 October 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ২৮৮০ পিস ভারতীয় স্কীন শাইন ক্রিম, ১১৯২ পিস ফেইসওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, বাংলাদেশি রসুন ৪৩১৫ কেজি, শিং মাছ ৪০৫ কেজি এবং অবৈধভাবে পাথর বহণকারী ট্রলি ১টিসহ অন্যান্য মালামাল করতে সক্ষম হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৫৩ লাখ ৭৫ হাজার ৮ শত ৯০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ 

শিক্ষার্থীদের ঘাটতি পূরণে একাদশ-দ্বাদশ শ্রেণি বড় সুযোগ: ইউএনও রতন কুমার অধিকারী

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে র‍্যালি ও আলোচনা সভা