Sunday , 22 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেছে গোয়াইনঘাটের সাধারণ কৃষকসহ অতিথিবৃন্দ।

রোববার (২২ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় আলোচনন সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, হেফাজতে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ১৩ টি স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

আব্দুল মান্নানকে ঘিরে নতুন মেরুকরণ: কোন দিকে যাচ্ছে পূর্ব জাফলংয়ের নির্বাচনী হাওয়া?

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ: প্যানেল দ্বন্দ্বে দুর্ভোগে হাজার হাজার মানুষ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত

জাফলংয়ে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস, জব্দ ৪

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু