রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
এপ্রিল ১৩, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ওয়াসিম বখ্ত নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার জাফলংয়ের জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সাদ্দাম আহমদ। তিনি উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম বখ্ত ও সাদ্দাম আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী

গোয়াইনঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

জনগণের কণ্ঠ হয়ে জাতীয় সংসদে কথা বলতে চাই: বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হক

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সুমাইয়া সুমি

জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান

জাফলংয়ে শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি আব্দুল্লাহ – সম্পাদক শুক্কুর

গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃ”ত্যু

গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালত ও বিজিবির অভিযানে ভারতীয় মহিষ জব্দ: একজনের কারাদণ্ড

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন