শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

স্কাউটিংয়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব: রতন কুমার অধিকারী

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ৩১, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেছেন, স্কাউটিং হচ্ছে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এটা এমন এক শিক্ষাব্যবস্থা যা জীবনে এনে দেয় অসাধারণ পরিবর্তন। স্কাউটিংয়ের মাধ্যমে দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য সুনাগরিক তৈরি করা হয়। এর মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলির বিকাশ ঘটে, যা তাদের পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্বশীল করে তোলে। স্কাউটরা বিভিন্ন শিক্ষামূলক, স্বেচ্ছাসেবামূলক এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপ এর নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লর্ড ব্যাডেন পাওয়ালের দীক্ষায় দীক্ষিত হয়ে স্কাউটদের কাজ করার আহ্বান জানিয়ে দেশের নানা প্রতিকূলতায় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করায় গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যদের ধন্যবাদ জানান।
গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সভাপতি হিফজুর রহমান খাঁনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ এর এস.আর.এম মারুফ আহমদের সঞ্চালনায় গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপ এর নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ সারোয়ারদী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ইউপি সদস্য শাহেদ আহমদ, তৈয়বুর রহমান, সিলেট জেলা স্কাউট এর যুগ্ন সম্পাদক রাজীব মিয়া, গোয়াইনঘাট উপজেলা স্কাউটের সহকারী কমিশনার আমিরুল ইসলাম আমিন, সমাজসেবক মাসুক আহমেদ, প্রকৃতি কন্যা জাফল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার আলম মিয়া প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদক শামীম আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, স্কাউট সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম মল্লিকের ইন্তেকাল

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জাফলংয়ে ইনসাফ ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত