Monday , 6 January 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। নিয়মিত অভিযানের পরও কিছুতেই বন্ধ হচ্ছে না সীমান্তের চোরাচালান।
এরই ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবি পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ ১ কোটি ১৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর এবং লাফার্জ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত ট্রলি ও প্রাইভেট কার আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার ১ শত টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমানকে দরবস্ত ফুটবল একাডেমির সংবর্ধনা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি