Sunday , 7 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটের পূর্ণানগর প্রবেশমুখে দোয়া চত্বরের সৌন্দর্য বর্ধন ও রঙের কাজ সম্পন্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর প্রবেশমুখের দোয়া চত্বরটির সৌন্দর্য বর্ধন এবং নান্দনিক রঙের কাজ সম্পন্ন হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের অর্থায়নে ও ইউএনও রতন কুমার অধিকারীর বিশেষ উদ্যোগে এই সংস্কার এবং রূপান্তরের কাজটি করা হয়।

দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই প্রবেশমুখ চত্বরটিকে দৃষ্টিনন্দন করতে উপজেলা পরিষদ সম্প্রতি এই পরিকল্পনা হাতে নেয়। পরিকল্পনার অংশ হিসেবে চত্বরের চারপাশ সংস্কার, আধুনিকায়ন এবং আকর্ষণীয় রঙে রাঙিয়ে তোলা হয়েছে। নতুন এই রূপের কারণে চত্বরটি এখন পথচারী ও পর্যটকদের কাছে দারুণ উপভোগ্য হয়ে উঠেছে। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপজেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পূর্ণা নগর গ্রামের বাসিন্দা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস জানান, পূর্ণানগর প্রবেশমুখের এই দোয়া চত্বরটি উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এতদিন এটি সাদামাটা অবস্থায় থাকলেও, এখন রঙের কাজ ও সৌন্দর্য বর্ধনের ফলে পুরো এলাকার চেহারা বদলে গেছে। প্রবেশমুখটি এখন দেখতে বেশ চমৎকার লাগছে।

 

গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলোকে দৃষ্টিনন্দন করার অংশ হিসেবেই পূর্ণানগর প্রবেশমুখের এই দোয়া চত্বরটির সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং পর্যটনসমৃদ্ধ গোয়াইনঘাটের সৌন্দর্য দেশী-বিদেশী দর্শনার্থীদের কাছে তুলে ধরতেই উপজেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোর সৌন্দর্য রক্ষায় এ ধরনের উন্নয়নমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাধারণ কৃষকরা

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত