Saturday , 22 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ‘হাইকিং-২০২৬’।

 

শনিবার (২২শে আগস্ট) সকালে আনন্দঘন ও রোমাঞ্চকর এই হাইকিংয়ের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্কাউটিং তরুণদের সৎ, দেশপ্রেমিক ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলে। হাইকিংয়ের মতো রোমাঞ্চকর কার্যক্রম স্কাউটদের মানসিক ও শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মুক্ত স্কাউট গ্রুপ আগামীদিনে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার হিফজুর রহমান খাঁন-এর সভাপতিত্বে এবং গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন এবং জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই হারুন অর রশিদ।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ সারোয়ারদী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের গার্লস ইন স্কাউট লিডার সুমাইয়া মাহমুদ সুমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কাউট নেতৃবৃন্দ।

 

দিনব্যাপী আয়োজিত এই রোমাঞ্চকর হাইকিংয়ে মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন দলের স্কাউট সদস্যরা নানা রকম দিকনির্দেশনা ও ম্যাপ অনুসরণ করে নির্ধারিত লক্ষ্যস্থলে পৌঁছান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

জাফলং মায়াবী র্ঝনা

জাফলং মায়াবী র্ঝনা

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত