Saturday , 2 November 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই  প্রতিবাদ্যে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের জিল্লুর রহমান এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহাকরী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরোয়ার আলম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চান এম এ মতিন: সমর্থন প্রত্যাশায় মতবিনিময়

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত