Friday , 30 January 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে শুরু হয়েছে ১১তম পশ্চিম কালিনগর (পি.কে) ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পশ্চিম কালিনগর ক্রিকেট মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গফুর আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য জালাল হোসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আহমদ, মুসলিম নগর সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক কোষাধ্যক্ষ লয়েছ উদ্দিন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুন্না আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমদ, রায়হান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ছৈলাখেল ক্রিকেট একাদশকে পরাজিত করে বাংলাবাজার ক্রিকেটার্স জয়লাভ করে। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাবাজার ক্রিকেট দলের খেলোয়াড় সিয়াম আহমদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত

চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ: প্যানেল দ্বন্দ্বে দুর্ভোগে হাজার হাজার মানুষ

উন্নয়ন নাকি তামাশা? গোয়াইনঘাটে মাঝ সড়কে ৯০ গাছ রেখেই ঢালাই!