Friday , 19 September 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে বিশেষ আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হাজী সোহরবা আলী স্কুল ও কলেজ মাঠে পূর্ব জাফলং ইউনিয়নের ৭নং ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলা উদ্দিন আলালের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল আলীম, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জি এম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাইরুল ইসলাম, আজির উদ্দিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হাসনাত প্রমুখ।
সভায় বক্তারা একযোগে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কোনো দলীয় দাবি নয়, বরং এটি একটি জাতীয় রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ৩১ দফা দেশের মুক্তিপথের দিকনির্দেশনা। তাই ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে।” বর্তমানে মানুষের কথা বলার স্বাধিনতা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের আরও অনেক পরিবর্তন হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব হবে।”সেজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে”।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি ইউনুস, শ্রমিক দল নেতা আব্দুস শহিদ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হেলাল আহমদ, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, কৃষক দলের সভাপতি শাহজাহান কবির, সম্পদাক জসিম উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ৮নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস খান, বিএনপি নেতা মোজাম্মেল হক, হারুন, রজব, ছাদেক, লাল খান, ফরহাদ শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন শিকদার, সহ-সভাপতি পারভেজ শিকদার, রুবেল শিকদার, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, কৃষকদল নেতা ওমর ফারুক, যুবদল নেতা চান খান, ছাত্রদল নেতা সিদ্দিক খান, স্বেচ্ছাসেবক দল নেতা আকাশ খান, যুবদল নেতা আজগর আলী, ফারুক, ইসলাম উদ্দিন, নজির আহমদ, জসিম আহমদ আবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

রক্ষা পাচ্ছে জাফলং চা বাগান, জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

মাদক ও মানব পাচারমুক্ত সমাজ গড়তে গোয়াইনঘাটে সচেতনতা সভা