Tuesday , 7 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলং জিরো পয়েন্টে টাস্কফোর্সের মধ্যরাতকালীন অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টের পাথর ও বালু রক্ষায় গভীর রাতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স।

 

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহ আলম নামের একজনকে হাতেনাতে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আটককৃত অপরজন অপ্রাপ্তবয়স্ক (নাবালক) হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা রেখে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ জেলার মৃত চাঁন মিয়ার ছেলে।

 

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব রায়সহ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একদল চৌকস সদস্য।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন জানান, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে আগামীতেও এই ধরণের ঝটিকা টাস্কফোর্স অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

Hello world!

Hello world!

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল বিদ্যালয়

গোয়াইনঘাটে অতর্কিত হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

জাফলং জিরো পয়েন্টে টাস্কফোর্সের মধ্যরাতকালীন অভিযান: আটক ২, একজনের কারাদণ্ড