Saturday , 27 September 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “টেকসই উন্নয়নে পর্যটন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু।
স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন, গোয়াইনঘাট থানার এস আই মারুফ আল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, আশুক সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জাফলং শাখার সভাপতি অংশু গোসাই রানা, জাফলং সীমান্ত ঐক্য পরিষদের আহ্বায়ক ডালিম আহমেদসহ জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, বৃহত্তর জাফলং সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও ষ্টুডিও মালিক সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘ, জাফলং পর্যটন ইঞ্জিন নৌকা চালক যুব সংঘ, জাফলং ফটোগ্রাফার সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘ, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ  জাফলং পর্যটন সংশ্লিষ্টরা।
সভায় পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষায় চরম স্থবিরতা: ৮৫ স্কুলেই নেই স্থায়ী প্রধান শিক্ষক!

দায়িত্বের বাইরে অন্য এক রূপ: মুমূর্ষু মায়ের জীবন বাঁচাতে র”ক্ত দিলেন গোয়াইনঘাটের ইউএনও

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে সরকার বদ্ধপরিকর: গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ মন্ত্রী