Saturday , 26 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান

 

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন ‘হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশন’। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

 

 

হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুকন আহমদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

 

এ সময় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, শিক্ষক মনজুর আহমদ প্রমুখ।

 

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি এম এ মতিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ গোয়াইনঘাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

 

 

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন কাজের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের

রক্ষা পাচ্ছে জাফলং চা বাগান, জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

শিক্ষার্থীদের ঘাটতি পূরণে একাদশ-দ্বাদশ শ্রেণি বড় সুযোগ: ইউএনও রতন কুমার অধিকারী

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন বিছনাকান্দির ভিতরগুল স্কুল: ব্যাহত হচ্ছে পড়ালেখা

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২