Friday , 7 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’

সিলেটের পর্যটন মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে আরও একটি আকর্ষণীয় নাম। প্রকৃতি কন্যা জাফলংয়ের বাউনহাওর এলাকায় অবস্থিত ‘জাঙ্গুয়ার হাওর’ হয়ে উঠতে পারে দেশের অন্যতম এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হাওরের দিগন্তজোড়া জলরাশি ও চারপাশের নৈসর্গিক সৌন্দর্য ইতিমধ্যেই ভ্রমণপিপাসুদের নজর কাড়তে শুরু করেছে।

সম্প্রতি সরেজমিনে জাঙ্গুয়ার হাওর এলাকায় গিয়ে দেখা যায়, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা নৌকাভ্রমণের পাশাপাশি পাহাড়ি শীতল হাওয়া আর স্বচ্ছ জলের মিতালি উপভোগে মেতে উঠেছেন। বর্ষার এই ভরা মৌসুমে হাওরের চারপাশের প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করেছে।

আগত পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, হাওরের প্রধান আকর্ষণ হলো নৌভ্রমণের পাশাপাশি ভারতের মেঘালয় পাহাড়ের চোখ জুড়ানো দৃশ্য। এখানকার পানির স্বচ্ছতা এতটাই বেশি যে, তলদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জলজ উদ্ভিদ খুব সহজেই দৃশ্যমান হয়। একদিকে আকাশের নীল, অন্যদিকে পাহাড়ের সবুজ আর হাওরের স্বচ্ছ পানি—সব মিলিয়ে এক অপরূপ স্বর্গীয় আবহ তৈরি করে এই জাঙ্গুয়ার হাওর।

জাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা সাইফ নামের এক পর্যটক বলেন, আমরা জাফলং ঘুরতে এসে স্থানীয়দের মুখে এই হাওরের কথা শুনে এলাম। এখানকার শান্ত পরিবেশ আর কাঁচের মতো স্বচ্ছ পানি আমাদের মুগ্ধ করেছে। নৌকা থেকে পানির নিচের ছোট ছোট উদ্ভিদগুলো এত স্পষ্ট দেখা যায় যা সত্যিই এক অদ্ভুত অনুভূতি।
যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এই নতুন পর্যটন কেন্দ্রটি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। সিলেট জেলা সদর থেকে জাফলংয়ে আসার প্রবেশদ্বার নলজুড়ি, শান্তিনগর ও মুসলিম নগর এলাকা থেকে খুব সহজেই পর্যটকরা এই হাওরে নৌকা ভ্রমণ করতে পারেন। এই পয়েন্টগুলো থেকে নৌকা বা স্থানীয় হালকা যানবাহনের মাধ্যমে সহজেই মূল হাওরে পৌঁছানো সম্ভব।
এদিকে জাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক সম্ভাবনার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় নৌকাচালক রহমান আলী বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা ও ভালো সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। পর্যটক বাড়লে আমাদের আয়-রোজগারও বাড়বে।

জাফলং ট্যুরিস্ট ক্লাবের অন্যতম সদস্য মিনহাজ মির্জা বলেন, জাঙ্গুয়ার হাওরে পর্যটনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। তবে এখানে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে যদি এই অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন করা যায়, তবে এটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক তদারকি, প্রচার-প্রচারণা এবং উন্নত পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে জাঙ্গুয়ার হাওর সিলেটের পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। একই সাথে স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে এই রূপসী হাওর।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে এফআইভিডিবি’র পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত 

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম, দুই মাসেই উঠছে পিচ-পাথর

গোয়াইনঘাটে টেকসই খাদ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘ভিশনিং এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত