Wednesday , 20 May 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল বিদ্যালয়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালক দল) ক্ষুদে শিক্ষার্থীরা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এ সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে বিজয় অর্জনের পর বিভাগীয় পর্যায়েও সিলেটের প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবক ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ক্ষুদে খেলোয়াড়দের এই অর্জনে গোয়াইনঘাটজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগামী ১০ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নেবে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। জাতীয় পর্যায়েও তারা চ্যাম্পিয়ন হয়ে সিলেটের সুনাম বয়ে আনবে-এমন প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই দীর্ঘ যাত্রায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা ছিল অনুপ্রেরণার মূল শক্তি। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্ষুদে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিশুদের সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।
পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

গোয়াইনঘাটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ 

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের