Tuesday , 28 October 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

কেন্দ্রীয় বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাটে তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ ও গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে। বিগত ১৭ বছর থেকে উন্নয়নবঞ্চিত এই এলাকা। শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে এই অঞ্চলকে
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের যৌথ পরিচালনায় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা পিআর চাই না। খালেদা জিয়া, তারেক রহমান সরাসরি সংখ্যাগরিষ্ঠতার পক্ষে। মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, আমি দলের কেন্দ্রীয় পদ থেকে সরে গিয়েছিলাম মাত্র। আমি বিএনপির ছিলাম, বিএনপি’রই আছি।
সমাবেশে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমি ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। তবে মনে রাখবেন আপনারা প্রয়াত সাংসদ দিলদার হোসেন সেলিমের উত্তরসূরী। সুতরাং আপনারাই ভালো জানেন কে এই আসনের জন্য যোগ্য।
এদিকে বাদ আসর গোয়াইনঘাট বাজারে ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
এসময় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে সরকার বদ্ধপরিকর: গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

গোয়াইনঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

মুমূর্ষু প্রসূতির জীবন বাঁচাতে ‘দেবদূত’ হয়ে এগিয়ে এলেন গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক

মাদক ও মানব পাচারমুক্ত সমাজ গড়তে গোয়াইনঘাটে সচেতনতা সভা

জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত