Tuesday , 18 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা: ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ

সিলেটের গোয়াইনঘাটে মেছো বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, বন্য প্রাণীটিকে পিটিয়ে মারার পর সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে এই বন্য প্রাণী হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী মেছো বাঘটিকে প্রথম দেখতে পায়। এ সময় আতঙ্কিত হয়ে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে বাঘটি পাশের একটি কবরস্থানে গিয়ে আশ্রয় নেয়। পরে কয়েকজন সেখান থেকে সেটিকে খুঁজে বের করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। বন্য প্রাণীটিকে পিটিয়ে হত্যার পাশাপাশি ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর সোশ্যাল মিডিয়া ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন বাসিন্দারা বলেন, বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে সেটিকে না মেরে বন বিভাগকে খবর দেওয়া উচিত ছিল। একটি বন্য প্রাণীকে এভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

মেছো বাঘকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সারী রেঞ্জ অফিসার শাহ আলম বলেন, গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। মেছো বাঘ মানুষের কোনো ক্ষতি করে না, বরং ইঁদুর ও ক্ষতিকর কীটপতঙ্গ দমনে সাহায্য করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অপরাধীদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে তাকে হত্যা না করে, তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানানোর অনুরোধ জানাই।

 

সচেতন মহল বন্য প্রাণী হত্যা বন্ধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগের আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

শুধু পুলিশ নির্ভর না হয়ে অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে: বিট পুলিশিং সভায় ওসি গোয়াইনঘাট

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা