Saturday , 1 February 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৯৬ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্র ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, পানতুমাই, কালাসাদেক, দমদমিয়া, লাফার্জ, মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, চিনি, গরু, মহিষ, কমলা, ডালিম, গার্নিয়ার ক্রিম, বেটনোভেট ক্রিম, জিলেট ব্লেইড, কম্বল, পোস্ত দানা, সাবান, বিড়ি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা আটক করে। একই সাথে মাদকদ্রব্যসহ এক আসামীকেও আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৭৪ হাজার টাকা। এদিকে একই দিনে সংগ্রাম বিওপি মাদকসহ এক জনকে আটক করে।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গোয়াইনঘাটে দু’টি বাগানের ২ হাজার পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মাদক ও মানব পাচারমুক্ত সমাজ গড়তে গোয়াইনঘাটে সচেতনতা সভা

গোয়াইনঘাটে ভুয়া প্রতিষ্ঠানের নামে অনুদান সংগ্রহ: প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

গোয়াইনঘাটে শর্ত লঙ্ঘন করে পাথর উত্তোলন: যৌথ অভিযানে ৩টি নৌকা ক্ষতিগ্রস্থ, আটক ৮

তামাবিল স্থলবন্দর সড়কের দুই পাশ গিলে খাচ্ছে অবৈধ পাথরের স্তূপ: হুমকিতে পর্যটন ও অর্থনীতি

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের

জাফলংয়ে ক্রাশার মেশিন বন্ধ: নিঃস্ব ব্যবসায়ী আর অসহায় শ্রমিকের যৌথ আর্তনাদ

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন