মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেট চেম্বার নির্বাচনে আলোচনার কেন্দ্রে তরুণ ব্যবসায়ী ওমর ফারুক

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
অক্টোবর ২১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

সিলেটের ব্যবসায়ী অঙ্গনে তরুণদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছেন তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. ওমর ফারুক। আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক (অ্যাসোসিয়েট) পদে লড়ছেন তিনি।

ওমর ফারুক বর্তমানে মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজ ও জাফলং ভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক অঙ্গনে তাঁর রয়েছে সুনাম ও গ্রহণযোগ্যতা। সাংগঠনিকভাবেও কাজ করে থাকেন দক্ষতার সাথে।

তিনি তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সাবেক সহ-সাধারণ সম্পাদক, নলজুড়ি অগ্রগামী যুব সংঘের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।


ওমর ফারুক এবার সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত ফালাহ উদ্দিন–হুমায়ুন–শিহাব প্যানেল থেকে সর্বকনিষ্ঠ অ্যাসোসিয়েট পরিচালক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাঁর প্রার্থিতা ইতোমধ্যেই ব্যবসায়ী মহলে আলোচনার জন্ম দিয়েছে।

চেম্বারকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার জানিয়ে ওমর ফারুক বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা চেম্বারের প্রধান দায়িত্ব। আমি নির্বাচিত হলে চেম্বারের কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে প্রতিটি সদস্যের মতামত ও অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা করব। আমরা সবাইকে সাথে নিয়ে ব্যবসায়িক উন্নয়ন, নতুন উদ্যোগ ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো। আমাদের লক্ষ্য থাকবে সিলেটের ব্যবসা-বাণিজ্যকে এমন একটি উচ্চতায় নিয়ে যাওয়া, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতির জন্য উপযোগী হবে।


ওমর ফারুক আরও বলেন, সরকারের বাণিজ্যনীতি প্রণয়ন প্রক্রিয়ায় ব্যবসায়ীদের মতামত তুলে ধরতে চেম্বারকে আরও শক্তিশালী মুখপাত্র হিসেবে গড়ে তুলার চেস্টা করবো। তরুণ উদ্যোক্তা তৈরি এবং সীমান্ত অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেব।


প্রবীণ ব্যবসায়ীদের অভিজ্ঞতা এবং তরুণ ব্যবসায়ীদের নতুন ধারণার সমন্বয়ে সিলেটে একটি সফল ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে তার নেতৃত্বে বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে ওমর ফারুক বলেন, সততা, স্বচ্ছতা ও আধুনিক চিন্তা দিয়েই পরিবর্তন আনা সম্ভব। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।

 

পরিশেষে ওমর ফারুক প্রবীণ ব্যবসায়ীদের বছরের পর বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং তরুণদের নতুন ধারণা বা প্রযুক্তি ব্যবহারের দক্ষতা একত্রিত করে একটি শক্তিশালী সমন্বয় তৈরি করে সিলেটের ব্যবসার উন্নয়ন করতে সম্মানিত ভোটারদের ভোট, দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে বলেন, একসাথে কাজ করলেই গড়ে উঠবে উন্নয়নমুখী ব্যবসা বান্ধব সিলেট।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত
মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

শিক্ষার্থীদের অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে: গোয়াইনঘাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জয়নাল আবেদীন

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন

জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য ওয়ার্ল্ড ভিশনের বীজ বিতরণ

বৃহত্তর জৈন্তায় ঘরে ঘরে গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে স্মারকলিপি

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান