রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
এপ্রিল ২৭, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্টের কাছ থেকে পাথর আনতে গিয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক সাজল মিয়ার (৩৪)  মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার্ সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় ঘটনার তিনদিন পর সাজল মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে।
উল্লেখ, গত বৃহস্পতিবার বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে পাথর আনতে যান। পাথর নিয়ে আসার সময় নদীতে প্রবল স্রোত ও হঠাৎ বৈরি বাতাসের কারণে তারাহুড়া করতে গিয়ে।পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠলেও সাজল মিয়া নিখোঁজ থেকে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই জহর লাল দত্ত জানান, নিখোঁজ সাজল মিয়ার মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে এগ্রোইকোলজিক্যাল খাদ্য ব্যবস্থার রুপান্তর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ছাত্রদলের ৭ কমিটিতে স্থান পেলেন যারা

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট: ইউএনও রতন কুমার অধিকারী

ঈদকে সামনে রেখে সিলেট সীমান্তে ৪৮ বিজিবি’র নিরাপত্তা জোরদার: ৩ মাসে ৪০ কোটি টাকার পণ্য জব্দ

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য মঈন উদ্দীনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বালি চাপায় শ্রমিকের মৃত্যু

জাফলংয়ে ছৈলাখেল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ