সোমবার , ১২ মে ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বালি চাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ইসিএ এলাকার পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ওই বারকি শ্রমিকের নাম রজব আলী (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।
সোমবার (১২ মে) সকাল ৯ টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যায়।
এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সেইভ মেশিনের গর্ত থেকে পাথর আনার সময় গর্তের উপরের অংশ ভেঙ্গে রজব এর উপরে পরলে সে বালি চাপা পড়ে। দীর্ঘ সময় পরও রজব পানির নিচ থেকে উপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে বালির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।
ঘটনার সতত্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য ও দুই ভারতীয় নাগরিক আটক

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

বিএনপি নেতা আব্দুল হকের নেতৃত্বে জাফলংয়ে ৩১ দফার লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ২

সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

সিলেট সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ২৮ লাখ টাকার পণ্য জব্দ

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ