Thursday , 5 June 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মধ্য জাফলং ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক শুভেচ্ছা বার্তায় ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ বলেন, আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই বছর ঘুরে ত্যাগের মহিমায় উদ্বেলিত হয়ে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পবিত্র মাহেন্দ্রক্ষণ পবিত্র ঈদ উল আযহা (“কুরবানীর ঈদ”)। এই দিনে কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার শিক্ষা তুলে ধরা হয়। কোরবানির মাধ্যমে শুধু পশু নয়, হিংসা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা থেকেও মুক্ত হই।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ঈদ-উল-আযহার মূল বার্তা হলো ত্যাগ। এই ত্যাগের মাধ্যমে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা যেন সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ হই। সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঈদ আনন্দে সকলের সাথে মিলেমিশে সুখ ও দু:খের ভাগি হবো এবং ঈদের উৎসব আমেজ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ এবং দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য সাধ্য অনুযায়ী এগিয়ে আসার প্রেরণা দেয়।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন-হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গ তথা ত্যাগের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।
ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতেও সকলের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে  দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে বিজিবি’র পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষায় চরম স্থবিরতা: ৮৫ স্কুলেই নেই স্থায়ী প্রধান শিক্ষক!

জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস