বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদীর জিরোপয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবানো, ২০টি বালু বোঝাই নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালানো হয়েছে৷ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বালি চাপায় শ্রমিকের মৃত্যু

জুলাই আহতদের তালিকায় গোয়াইনঘাটের ছাত্রলীগ নেতা আশরাফুল আমিন: বাতিলের দাবি

জুলাই আহতদের তালিকায় গোয়াইনঘাটের ছাত্রলীগ নেতা আশরাফুল আমিন: বাতিলের দাবি

জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ: চলছে উদ্ধার তৎপরতা

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জামায়াতের আলোচনা সভা

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন