Thursday , 22 January 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

 

সিলেটের গোয়াইনঘাটে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিক্ষা থেকে ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধার মতো সামাজিক সমস্যাগুলো শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে ও পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এসএমসি সদস্যদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শিশু শিল্পীদের পরিবেশিত নাটিকার মাধ্যমে সমাজে বিদ্যমান বাল্যবিবাহের কুফল, শিশুশ্রমের ভয়াবহতা, অপুষ্টি ও ক্ষুধার প্রভাব এবং শিক্ষা থেকে ঝরে পড়ার দীর্ঘমেয়াদি নেতিবাচক দিকগুলো বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়। নাটিকার প্রতিটি দৃশ্যে শিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার গুরুত্ব ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ছামিউল আলমের সভাপতিত্বে ও মো. আলী আফজলের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির পোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির শিশু সুরক্ষা অফিসার আন্তনি রংদি, বিদ্যালয়ের শিক্ষক হররুপ, কামাল আহমদ, খাদিজা বেগম, শিক্ষার্থী আঁখি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে শিশুদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ সম্ভব।
আয়োজকরা জানান, শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটের ইউএনও’র সাথে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময়

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ’র ঈদ শুভেচ্ছা

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাটের পূর্ণানগর প্রবেশমুখে দোয়া চত্বরের সৌন্দর্য বর্ধন ও রঙের কাজ সম্পন্ন

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত