Wednesday , 12 March 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) ভোররাতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে তাঁদের আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তিদ্বয় হলেন, জৈন্তাপুর উপজেলার হেমু দাউদপাড়া এলাকার বর্তমানে নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫), উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও এএসআই আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেফতার করেন।
আটককৃত দু’জন ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ ইয়াবাসহ দুই ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে গোয়াইনঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

সিলেট-৪ আসন: ভোটের মাঠে আব্দুল হাকিম চৌধুরীর জুড়ি নেই

লক্ষ্যচ্যুত দেশের প্রথম স্টোন মিউজিয়াম: সরকারি টাকা অপচয়ে মাদকের আড্ডাখানা

ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ

জাফলংয়ে যৌথ বাহিনীর অভিযান: ৩০টি নৌকাসহ গ্রেফতার ২

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়