মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

সিলেটে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বালুভর্তি ট্রাকে মিলল সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য

সিলেটে বালুভর্তি ট্রাকের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রীর বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অপারেশন পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ও সেনাবাহিনীর ২৭ বীর এর হরিপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অপারেশন পরিচালনা করে। এসময় ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসের বড় চালান আটক করতে সক্ষম হয়।
আটককৃত এ সকল ভারতীয় কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর হরিপুর ক্যাম্প সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী নারী আটক

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

জাফলংয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৬৫ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ে বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত