শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মুকিত পেশায় একজন শ্রমিক।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিতসহ তারা ২৮ জনের একটি টিম বাসে করে সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি দু’জন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মুকিত।
তার সাথে থাকা শাওন জানান, তারা ২৮ জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দু’জন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় মুকিত।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট অফিসার ওবায়দু্ল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত: আহত ১০

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: জেবুন নাহার সেলিম

বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: জেবুন নাহার সেলিম

গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে ভারতীয় পণ্যসহ আটক ৮

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিক্ষার্থীদের অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে: গোয়াইনঘাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জয়নাল আবেদীন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় এক আসামি গ্রেফতার