Saturday , 14 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

 

মাদকাসক্তি, চোরাচালান, মোবাইল আসক্তি (ফ্রি ফায়ার, মোবাইল অনলাইন জোয়া, বেকারত্ব বাল্যবিবাহ বিষয়ে যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে
স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হুদা’র সভাপতিত্বে ও ছাত্রনেতা ও স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য
সাদেক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র পোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, ছাত্রনেতা রাসেল আহমদ,জাহাঙ্গীর আলম,সুমি আক্তার প্রমুখ। উক্ত সেমিনারে আনিসুর রহমান, হালিম আহমদ, সাইফুর রহমান,লোকমান আহমদ,রসনা আক্তার, মুক্তারাণি পাল, আম্বিয়া বেগম,ফারহানা বেগম, আফজল,তাপস চন্দ্র, জুই রাণী পাল, তামান্না বেগম, রবিউল ইসলাম,সুমি বেগম, রাসনা বেগম সহ শতাধিক যুবক-যুবতী সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাসুমা আক্তার। সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে শিশু থেকে শুরু করে সব বয়সই মানুষ এখন দেখা যায় মোবাইল ফোনে বেশি আসক্ত। মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে। গেম, অতিরিক্ত ইন্টারনেট ও ফেসবুকের খারাপ দিকই বেশি। শিক্ষার্থীরা অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে মোবাইলের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে।
ফ্রি ফায়ার ও পাবজি নামক গেমস মাদকদ্রব্যের নেশার চেয়েও বেশি ভয়ানক। তাই এ সমস্যা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
আমাদের কোমলমতি বাচ্ছাদের, ছোট ভাই-বোনদের বাঁচাতে হলে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে এবং কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। তারা যাতে অবসর সময়টি খেলার মাঠে গিয়ে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে পার করে সেদিকে নজর দিতে হবে।

উক্ত সেমিনারে গোয়াইনঘাট সদর ইউনিয়ন এর বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সভাপতি মো.নুরুল হুদা, ছাত্রনেতা স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য সাদেক আহমেদ এবং সদস্য মাসুমা বেগম স্টিক হোল্ডারদের একত্রে কাজ করার জন্য কৃষি অফিস,প্রাণীসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের কাছে উপস্থাপন করলে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সাথে উপজেলা কৃষি অফিসার ও প্রাণী সম্পদ অফিসার একাত্মতা ঘোষণা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টাইব্রেকারে রাজবাড়ী কান্দিকে হারিয়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের নিউ স্টার স্পোর্টিং ক্লাব

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

জাফলংয়ে ফের অভিযানে পাথর ভাঙার ১৮টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন

সিলেট সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গভীর রাতে বিজিবির সতর্কতামূলক মাইকিং

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

গোয়াইনঘাটে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন