সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৯, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষার্থী লিমন আহমদ, ফাইজা ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজের ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে: আব্দুল হাকিম চৌধুরী

প্রতাপপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশী নারী আটক

জাফলং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় অ্যাডানক পাউডারসহ ভারতীয় নাগরিক আটক

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

জাফলংয়ে বন্ধন যুব সংঘের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃ”ত্যু

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

জিংক সমৃদ্ধ ধান চাষ প্রদর্শনী প্লটের জন্য ওয়ার্ল্ড ভিশনের বীজ বিতরণ

জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু