সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

জাফলং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় অ্যাডানক পাউডারসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের সময় ডাব্বর লাং নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় আটক কৃতকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ গ্রাম ভারতীয় মেডিসিন অ্যাডানক পপাউডার উদ্ধার করা হয়।

আটককৃত ওই ভারতীয় নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারতীয় নাগরিক ডাব্বর লাং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেস্টার সময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাঁকে আটক করে।
ভারতীয় মেডিসিন অ্যাডানকসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ভারতীয় নাগরিকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, প্রচলিত আইনে অভিযোগ দায়ের করে উদ্ধারকৃত মেডিসিনসহ ভারতীয় নাগরিককে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট: ইউএনও রতন কুমার অধিকারী

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

গোয়াইনঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

জাফলংয়ে এসএসসি ব্যাচ ’৯৯-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেট সীমান্তে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফুটবল খেলোয়াড়দের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন 

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ