Thursday , 4 December 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

সিলেট-৪ আসনে বিএনপির মনোয়নয়ন পেলেন আরিফ

অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
প্রথম দফায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম যখন ঘোষণা দেওয়া হয়েছিল তখন সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এরপরই আরিফুল হক চৌধুরী ছুটে যান রাজধানী ঢাকায়। একের পর এক বৈঠক করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ে। তারপর সিলেট ফিরে আসেন এবং সিলেট-৪ আসনে দলীয় প্রার্থী হিসাবে নিজে ব্যাপক প্রচারণা শুরু করেন। আরিফুল হক চৌধুরী সিরেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পনাীগঞ্জের আনাচে কানাচে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
এদিকে, দীর্ঘদিন ধরে এ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকরাও নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। এতে এলাকায় সৃষ্টি হয় রাজনৈতিক উত্তাপ ও আলোচনা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিকালে বিএনপির মহাসচিব দেশের অন্যান্য আসনের সাথে সিলেট-৪ আসনের প্রার্থীর নামও ঘোষণা করেন। মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

প্রতিষ্ঠার ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিনের মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ