Thursday , 24 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ (রোভার ইউনিট)-এর নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুক্ত স্কাউট গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, এস আই নাঈমুল হাসান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শামীম আহমদ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসানসহ গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নবাগত রোভার সহচরেরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী নবাগত রোভারদের মানবিক মূল্যবোধ ও স্কাউটিংয়ের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্য জাফলংয়ে তাঁতী দলের কমিটি গঠন: ইমু সভাপতি-বিল্লাল সম্পাদক ও সুহিন সাংগঠনিক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গুরুকচি যাত্রী ছাউনি এখন অবৈধ দখলদারদের কব্জায়, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল বিদ্যালয়

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুরু

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

শিক্ষার্থীদের আল্টিমেটাম: গোয়াইনঘাটে পিরোজপুর-সোনারহাট সড়ক পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন