সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট

গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু: তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

প্রতিবেদক
করিম মাহমুদ লিমন| ব্যবস্থাপনা সম্পাদক
ডিসেম্বর ৯, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল (৫২)।
সোমবার রাত ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করে।
ইমিগ্রেশ পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন খেলায় আম্পায়ারিংয়ের জন্য গিয়েছিলেন নাজিব ইসমাইল রাসেল। ওই দিন তিনি সেখানকার একটি হোটেলে থাকেন। খেলার আগে আয়োজকেরা তাঁর হোটেলে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া মিলছিল না। পরে দরজা ভাঙা হলে দেখা যায়, তাঁর নিথর দেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে নাজিব ইসমাইল মারা গেছেন।
লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মরদেহটি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) শামীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য: নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। প্রতি মাসেই বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি।

সর্বশেষ - গোয়াইনঘাট

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

গোয়াইনঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে জাফলংয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সিলেট সীমান্তে আবারও বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ