Wednesday , 8 October 2025 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

সিলেটের জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চা‌লিয়ে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বালু–পাথর উত্তোলন বন্ধে গ‌ঠিত টাস্কফোর্স।

 

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাটের সকারি কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে বিজিবি, পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স এই অভিযান চালানো হয়েছে।

 

অভিযানে জব্দকৃত বালু প্রকাশ্যে নিলাম প্রক্রিয়ায় ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর একটি। এখানে অনিয়ন্ত্রিতভাবে বালু-পাথর উত্তোলনের ফলে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির মুখে। পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের প্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত। ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরণের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি গোষ্ঠী বালু পাথর উত্তোলনের মাধ্যমে জাফলংয়ে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে শিশু নেতৃত্বাধীন নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

গোয়াইনঘাটের পূর্ণানগর প্রবেশমুখে দোয়া চত্বরের সৌন্দর্য বর্ধন ও রঙের কাজ সম্পন্ন

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার: বনে অবমুক্ত

জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত 

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’