Wednesday , 1 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ ভেঙে দেওয়া এবং দুইজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন’র নেতৃত্বে উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর এবং লোনী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা স্পটেই ধ্বংস করা হয়। একই সাথে বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে বিকল করে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস টিম যৌথভাবে সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন জানান, পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এই ধরণের অবৈধ তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অসহায় নারীর টাকা ছিনতাই: থানায় অভিযোগ

গোয়াইনঘাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

সিলেট সীমান্তে ফের ৯১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিং: শ্রেণিকক্ষে টেকাই দায়, জাফলংয়ে গাছের নিচে ক্লাস

গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক