Saturday , 29 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ, মামলা দায়ের

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চার ব্যক্তি নৌকাযোগে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা এবং ২৫ ঘোড়ার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ও সফল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও নৌকা জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের পরিচয় সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

বিজিবির মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতির দাবীতে গোয়াইনঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

গোয়াইনঘাটে পুলিশের লাঠি চার্জে দুই মোটরসাইকেল আরোহী  আহত: ওসির দুঃখ প্রকাশ

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ