Thursday , 19 December 2024 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

“ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন প্রথমবারের মতো আয়োজন করেছে “জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪”।

বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মামুন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের পরিচালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট’র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, অনূর্ধ্ব ১৬ জাতীয় কোচ নুরই আলম রাহেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা, সিলেট ফটোফেস্ট’র আয়োজন করা হয়।

খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়তে সরকার বদ্ধপরিকর: গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ মন্ত্রী

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাফলং মায়াবী র্ঝনা

জাফলং মায়াবী র্ঝনা

গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযান: ভারতীয় মাদকের চালানসহ যুবক আটক