Wednesday , 10 June 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ ও পাবলিক মিটিং অনুষ্ঠিত

 

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নে কর্মরত ‘দ্যা গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাসায়নিক ও নিষিদ্ধ সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল কৌশল।

 

এরই ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এবং মধ্য জাফলং ইউনিয়নে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

দিবস দুটি উপলক্ষে আয়োজিত পাবলিক মিটিং ও চারা বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে নিম, মেহগনি, আতা এবং তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বলেন, কৃষকেরা বিনামূল্যে পাওয়া এসব উপকারী গাছের চারা তাদের বসতবাড়ি ও চাষের জমিতে রোপণ করে এগ্রোইকোলজি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এটি অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকারক কীটনাশকমুক্ত কৃষিব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

 

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ, এফআইভিডিবি-এর প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং গ্রীন ইভল্যুশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিগণ উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে রাসায়নিক পরিহার করে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন

জাফলংয়ে ১.২৫ কোটি টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষায় চরম স্থবিরতা: ৮৫ স্কুলেই নেই স্থায়ী প্রধান শিক্ষক!

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

শেকড়ের টানে প্রাণের মিলনমেলা: সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তীতে স্মৃতি, গর্ব ও প্রত্যয়ের উৎসব

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সদস্য সংগ্রহ কর্মসূচি

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

ধানের গোলায় ফেন্সিডিলের পাহাড়, গোয়াইনঘাটে নারী মাদক কারবারি গ্রেফতার!