Sunday , 26 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

মাদক ও মানব পাচারমুক্ত সমাজ গড়তে গোয়াইনঘাটে সচেতনতা সভা

তরুণ প্রজন্মকে সচেতন করতে সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক মোড়ল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে। একই সাথে মানব পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যুবসমাজকে বিপদে ফেলছে। অপরিচিত কারও প্রলোভনে পা না দিয়ে মাদক ও পাচারকারীদের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। এছাড়াও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাথর কোয়ারি সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ

দুই দিনে সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

দেশীয় মাছ রক্ষায় গোয়াইনঘাটে অভিযান, পুড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ জাল

সীমান্তে বিজিবি’র অভিযানে এক কোটি ৭৫ লাখ  টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ: মাদকসহ আটক ১

Hello world!

Hello world!