Sunday , 17 May 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান

সিলেট বিভাগের নবযোগদানকৃত ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান’র দিকনির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (১০ ই মে) বিকেল ৩.৩০ ঘটিকা হইতে ৬.৩০ ঘটিকা পর্যন্ত গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আল নোমান ও গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাগি বাড়ি তল্লাশি, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের নতুন ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

Hello world!

Hello world!

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ১০ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন

দমদমা সীমান্তে ভারতীয় চোরাই গরুর তাণ্ডব: কৃষকের ফসল নষ্ট, বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন

জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান