Thursday , 16 July 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে নতুন দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের রক্ত ও বীরত্বের বিনিময়ে আজ আমরা এক নতুন ও স্বাধীন পরিবেশ পেয়েছি। শহীদদের এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। আমাদের প্রধান দায়িত্ব হলো, যে স্বপ্ন ও চেতনা নিয়ে তাঁরা জীবন উৎসর্গ করেছেন, তা বাস্তবায়ন করা। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দেশের জন্য কাজ করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এছাড়াও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মর্তুজ আলী, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জুলাই যোদ্ধা আব্দুর রহিম, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা আব্দুল্লাহ মাহফুজ সভায় বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে জুলাই আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে গরু ও মহিষসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো গোয়াইনঘাট সরকারি কলেজ

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

জাফলংয়ে নতুন দিগন্ত: পর্যটনের নতুন সম্ভাবনা ‘জাঙ্গুয়ার হাওর’

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়