Tuesday , 15 September 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জাফলং ব্রাঞ্চের উদ্যোগে মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাফলং ব্রাঞ্চ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাফলং মেট্রো’র ব্রাঞ্চ ইনচার্জ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ইউ.এম মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.কে. বদিউজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাঞ্চ ম্যানেজার মো. রকিব উদ্দিন, অগ্রণী ব্যাংক জাফলং শাখার ম্যানেজার সুধাংশু শেখর দত্ত, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী রমজান মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবির চেক তুলে দেন। এ সময় কর্মকর্তারা বলেন, বীমা শুধু ভবিষ্যতের আর্থিক সুরক্ষাই নিশ্চিত করে না, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি পরিবারের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রাহকদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে মৃত গ্রাহকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

রাত পোহালেই জাফলংয়ের বালুতটে শুরু হচ্ছে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

সিলেটে ৪৮ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাটে দুটি মডেল স্কুলের সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী ও পথচারী

জাফলংয়ে ১১তম পি.কে. ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ

গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত