Saturday , 28 February 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, যে কোন মূল্যে সরকারি সম্পদ রক্ষা করতে হবে। কোন বালু মহাল কিংবা পাথর কোয়ারি থেকে কোনভাবেই চোরাই পথে বালু পাথর উত্তোলন করা যাবে না। নির্বাচন মুহুর্তে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী খুলে দেয়ার যে কথা বলেছি সেটা বাস্তবায়ন করতে আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। গোয়াইনঘাটের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম যাতে দ্রুত শুরু করতে পারি সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি তা প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন করতে আমাকে সুযোগ দিতে হবে। মার্চের দিকেই দেখতে পাবেন গোয়াইনঘাটের বিভিন্ন রাস্তার কাজ শুরু হয়ে গেছে।
তিনি শনিবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, গোয়াইনঘাটের যে বড় পুকুর আছে এই পুকুরের চতুর্দিকে ওয়াকওয়ে তৈরি করা হবে।
ইনশাআল্লাহ শ্রমিকের ব্যাপারে যেটা বলেছি সেটা নিয়ম ও রুলস মেনেই তাদের কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। এই এলাকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে যা যা করার তাই করবো।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, আমি নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে গোয়াইনঘাটে আজই প্রথম আসলাম। আমি আমার নেতৃবৃন্দ সবার সাথে দেখা করলাম। পাশাপাশি আমি আমার কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ, আমি আগেও বলছি যে এক বছরের মধ্যে আপনারা এই এলাকার পরিবর্তন দেখতে পাবেন,আর আমি এখন বলতে পারি যে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে অনেক কিছুর পরিবর্তন দেখবেন। এজন্য একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উন্নয়ন দেখবেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো. আব্দুল্লাহ আল নোমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,জেলা, বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ের বনে কাগজের ছাউনিতে মানসিক ভারসাম্যহীন ছেলে ও নাতিকে নিয়ে বৃদ্ধা’র জীবনযুদ্ধ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

বিদেশ যাত্রা উপলক্ষে গোয়াইনঘাট প্রেসক্লাব সদস্য সুহিন মাহমুদ’র বিদায়ী সংবর্ধনা প্রদান

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা: অনুপস্থিত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা

গোয়াইনঘাটে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান