Monday , 31 August 2026 |
  1. আন্তর্জাতিক
  2. গোয়াইনঘাট
  3. জাতীয়
  4. প্রবাস
  5. বিনোদন
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সিলেট
Close

গোয়াইনঘাটে বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও আগামী এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মোঃ ময়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই পাঠ্যমুখী ও নিয়মিত করতে হবে। কোনোভাবেই যেন শিক্ষার্থীরা মোবাইল ফোন বা অপসংস্কৃতির দিকে ঝুঁকে না পড়ে, সেদিকে অভিভাবকদের কড়া নজর রাখার আহ্বান জানান তিনি। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগত মান বৃদ্ধিতে যেকোনো প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের জমকালো গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন, চ্যাম্পিয়ন ৮ম শ্রেণি

জাফলংয়ে ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

গভীর রাতে জাফলংয়ে প্রশাসনের অভিযান: ১০ নৌকা ধ্বংস, ৩ হাজার ঘনফুট বালু জব্দ

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাটে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

৩১ দফা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জাফলংয়ে আলোচনা সভা

সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

জাফলংয়ে জিরো পয়েন্টের পাথর রক্ষায় ব্যবসায়ী-শ্রমিকদের সভা

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি